বরিশালের বানারীপাড়া উপজেলার শাখারিয়া গ্রামের মোঃ ইমরান হোসেন (পারভেজ) নামে ১২ বছরের এক মাদ্রাসা ছাত্র ১০ দিন যাবত্ নিখোঁজ। শাখারিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে বরিশালের গড়িয়ারপাড় আবু আইয়াম নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ইমরান হোসেন পারভেজ গত ১ মার্চ মাদ্রাসা থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পারভেজকে হারিয়ে তার বাবা-মা পাগল প্রায়। কোন সহূদয় ব্যক্তি পারভেজের খোঁজ পেলে মোবাইল: ০১৯৪২২৪৮৯৫৩ ও ০১৬৭২৯২৩০৩২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে।
