ওয়ান ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী সম্প্রতি নোয়াখালীতে “আমিশাপাড়া শাখা” ও লক্ষীপুর শহরে “লক্ষীপুর এসএমই/কৃষি শাখা” উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
মার্কেন্টাইল ব্যাংকের সৌজন্যে নির্মিত মিরপুরস্থ কিডনী ফাউন্ডেশন হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের ৫১০ নং পুরুষ ওয়ার্ডের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এম. আমানউল্লাহ। গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন-উর-রশীদ, ব্যবস্থাপনা পরিচালক টাইনি ফেরদৌস রশিদ এবং অধ্যাপক ডাঃ শামীম আহেমদ
ফেনীতে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সার্ভিস সেন্টার সম্প্রতি শহরের এসএসকে রোডস্থ মাস্টার টাওয়ারে উদ্বোধন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জালালুল আজিম
