সময়টা ভাল যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। তারই প্রতীক হিসেবে ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার তালিকাতে এক ধাপ অবনতি হলো সাকিব আল হাসানের। দুইয়ে থাকা সাকিব তিনে নেমে গেলেন। সাকিবকে হটিয়ে দুইয়ে উঠেছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জলো ম্যাথুস। সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৮, আর ম্যাথুসের ৩৭৩। ৪১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। দ্বাদশ এশিয়া কাপের পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি একদিনের ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলি। শীর্ষে থাকা ডিভেলিয়ার্স দুইয়ে নেমে এসেছেন। তবে বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল।
