বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০০৮ সাল থেকে শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নীচে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান জানান, ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। বর্ষার সময় বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেননি বলেও তিনি জানিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম সমস্যার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়টির ভবনগুলো ভেঙ্গে ফেলার জন্য উপজেলা প্রসাশনকে লিখিতভাবে জানানো হয়েছে। এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থীদের নিয়ে সমস্যায় পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রনোতোষ কুমার সেন জানান, বাগমারার একাধিক ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে উপরে পাঠানো হয়েছে।
