ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সফররত মহাসচিব আইয়াত আমিন মাদানি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাত্ করেন।
এসময় ওআইসি মহাসচিবের সফরসঙ্গী প্রতিনিধি দল, শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো: ইউসুফ আলী মোল্ল¬া, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় ওআইসি মহাসচিবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রেস্ট উপহার দেন ভিসি আআমস আরেফিন সিদ্দিক।
ওআইসি মহাসচিবের
আইইউটি পরিদর্শন
এদিকে গাজীপুর প্রতিনিধি জানান, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি গতকাল দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ড বাজারে অবস্থিত ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সেখানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ড. মো. সাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারিক আহসান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ড. এম ইমতিয়াজ হোসেনসহ বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী।
