কমিউনিটি রেডিও কর্মীদের নিয়ে ওয়ার্কসপ

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩৫
প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশে ১৪টি কমিউনিটি রেডিও কাজ করছে। এই রেডিওগুলো থেকে প্রতিনিধি নিয়ে প্ল্যান বাংলাদেশ গার্ল পাওয়ার প্রজেক্টের আওতায় বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ ওয়ার্কশপ রবিবার শুরু হয়েছে। নগরীর ওয়াইডাব্লিউসিএ মিলনায়তনে শেয়ার এন্ড এক্সপ্লোর দ্যা বেস্ট প্র্যাকটিস্ :চাইল্ড প্রটেকশন এন্ড চাইল্ড রাইট ইস্যু ইন কমিউনিটি রেডিও’ শীর্ষক এই ওয়ার্কশপে কমিউনিটি রেডিওর ১৩ জন সাংবাদিক, প্রযোজক অংশগ্রহণ করেছেন।