মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে নির্যাতনের প্রতিবাদে শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সংসদ।বিক্ষোভকারীরা হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
গত ১৮ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ পাইন ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ইতিমধ্যে একটি জিডিও হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু হলে মিরপুর থেকে আসাদগেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার সমর্থকরা পাইন ও তার স্ত্রীর উপরে এই হামলা চালায়। বিক্ষোভে অংশ নেয়া মুক্তিযোদ্ধা আব্দুর রব সাংবাদিকদের বলেন, হামলাকারীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। দুপুরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
