কিশোর-কিশোরীদের নেতৃত্ব বিকাশে নারী শক্তির প্রশিক্ষণ

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩৬
কিশোর-কিশোরী সমন্বয়ে দুই দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবন দক্ষতা মান উন্নয়ন প্রশিক্ষণ সোমবার নারী উন্নয়ন শক্তির (নাস) বনশ্রী ট্রেনিং সেন্টারে সম্পন্ন হয়েছে। নারী উন্নয়ন শক্তির আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। আমাদের সমাজের কিশোর-কিশোরীরা প্রায়ই নানাবিধ বঞ্চনা ও সহিংসতার শিকার হয়। বয়:সন্ধিকালের সমস্যা, বাল্য বিবাহ, ইভ টিজিং, যৌতুক প্রতিরোধ, এইডস, প্রজনন স্বাস্থ্য এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই ছিল এ প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য। নারী উন্নয়ন শক্তির ট্রেনিং এবং অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর সাহিদা ওয়াহাব এ প্রশিক্ষণটি পরিচালনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি