মৃত্যুবার্ষিকী

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:১৯
গুলশান আরা বেগম (দিপা) আজ ১১ মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিশিষ্ট ব্যাংকার জনাব এম কামালউদ্দিন চৌধুরীর সহধর্মিনী গুলশান আরা বেগম (দিপা) এর এগারতম মৃত্যুবার্ষিকী। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মরহুমার জন্য আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে বিশেষভাবে দোয়া করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমিন উল্ল্যাহ মোক্তার আজ ১১ মার্চ নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য ও সমাজসেবী মরহুম আমিন উল্ল্যাহ মোক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জেলা শহর মাইজদীর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মরহুমের বাসভবনে বিকালে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।