আগামী ১৮জুন নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জেলা নির্বাচনী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিন চেয়ারম্যান, সাত ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা আসনে চার ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ চৌদ্দ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচনী রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু ইউসুফ।
প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে একেএম সামছুদ্দিন জেহান(আওয়ামী লীগ), বোরহান উদ্দিন আহমেদ মিঠু (জাতীয়পার্টি) ও শওকত রেজা চৌধুরী আরমান ,ভাইস চেয়ারম্যান পদে নুর আলম ছিদ্দিকী, ইকবাল হোসেন আরজু, কাজী জানিয়াত হোসেন, মোঃ সাইদ হোসেন, আবু বকর ছিদ্দিক, মোঃ নুর হোসেন ও বেলাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, জান্নাতুল ফেরদৌস মুক্তা, রাবেয়া সুলতানা ও রাশিদা পারভিন।
আরও পড়ুন: কৃষকের ধান কেটে দিলেন গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
এদিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, বৃহস্পতিবার প্রার্থীতা যাচাই-বাচাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০জুন ধার্য করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
