পবা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাত্তার গ্রেফতার

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:৩৬
রাজশাহীর পবা উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুস সাত্তারকে পুলিশ গ্রেফতার করেছে। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় রবিবার সন্ধ্যায় তেবাড়িয়া এলাকায় গণসংযোগকালে পুলিশ তাকে গ্রেফতার করে। পবা থানার ওসি আকবর হোসেন জানান, সংসদ নির্বাচনের পরদিন উপজেলার কৈপুকুরা গ্রামের ভোটারদের ওপর আব্দুস সাত্তারের নেতৃত্বে হামলা চালিয়ে ১৫টি বাড়ি ভাংচুর করা হয়। ওই ঘটনায় দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় আব্দুস সাত্তার প্রধান আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পবা উপজেলা যুবদলের নেতাকর্মীদের দাবি, নির্বাচনে পরাজয়ের ভয়ে প্রতিপক্ষের প্রার্থী আব্দুস সাত্তারকে গ্রেফতার করিয়েছে।