একুশ ও মেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মানিকগঞ্জের গড়পাড়া সারথী কচি-কাঁচার মেলার উদ্যোগে শহীদ দিবস ও সারথী মেলার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে রাতে ১২.০১ মিনিটে শহীদ স্মরণে ০১ মিঃ নীরবতা পালন এবং মেলার কার্যালয় হতে মেলার ভাইবোনদের কণ্ঠে গণসংগীত পরিবেশন করা হয়। সকাল ৮ ঘটিকায় সারথী মেলার কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিণী এবং মানিকগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ- সভানেত্রী রহিমা বেগম করুণা। মানিকগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ- সভানেত্রী জাকিয়া সুলতানা, মানিকগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী শাহিনা আখতার, ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী, মানিকগঞ্জ সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এস.এম তকিবুল ইসলাম, প্রধান অতিথি সারথী মেলার ৪১টি শিশুকে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৪১টি ফুলের মালা, প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যাজ, ৪১টি মঙ্গল আলো জ্বালিয়ে ফুলের আবরণে ঢাকা ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন। উপস্থিত প্রায় দেড় হাজার শিশুর সাথে একুশের চেতনার মুকুট পরে ০১ কিঃমিঃ রাস্তা অতিথিরা র্যালির মাধ্যমে পায়ে হেঁটে স্থানীয় গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
বিদ্যালয় প্রাঙ্গণে সারথী মেলা, সাকরাইল ও গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগে সারথী মেলার পরিচালক আব্দুল মতিন রোমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্য যারা তারা হলেন— সারথী মেলার প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকী আবু, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা হোসনে আরা আহমেদ লতা, সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস ইফফাত জাহান, সারথী মেলার সংগঠক সিরাজুল ইসলাম জলিল, সাংবাদিক এ.কে. আজাদ, যুগ্ম সংগঠন আরিফুল ইসলাম সবুজ, মেলার ছোট্ট বোন অর্থি।
শিক্ষার্থীদের শিক্ষা সফর
রাজধানী ঢাকার শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের দেড়শত ছাত্রী ও শিক্ষিকা ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মানিকগঞ্জ এর বালিয়াটি জমিদার বাড়ী শিক্ষা সফরে যান। এখানে রয়েছে যাদুঘর, বিশাল মনোমুগ্ধ সুন্দর প্রকৃতি সাজানো গ্রাম বাংলার পরিবেশ। বালিয়াটি জমিদার বাড়ী পৌঁছানোর পর শিক্ষিকা ও ছাত্রীদের মানিকগঞ্জ বাসীর পক্ষে নার্গিস পারভীন ও শিশু সংগঠন আবুল খায়ের সিদ্দিকী আবু অধ্যাপিকা শাহানা আক্তার খানম হাতে ফুলের তোড়া তুলে দিয়ে স্বাগতম জানান। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপিকা নিলুফা আহমেদ, অধ্যাপিকা ইরানী বেগম, অধ্যাপিকা দিলারা আফরোজ, অধ্যাপিকা হোসনে আরা আহমেদ লতা, অধ্যাপিকা হোসনে আরা বেগম ডলি, অধ্যাপিকা ইসরাত রহমান, অধ্যাপিকা নাজমা ভুঁইয়া, অধ্যাপিকা রোজিনা শাহিন, অধ্যাপিকা আসমা সুলতানা, অধ্যাপিকা অনুজা রহমান, অধ্যাপক গৌরাচান ভৌমিক ও অধ্যাপিকা রেহেনা বেগমসহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
