২ এপ্রিল আসরের জন্মদিন

আপডেট : ১১ মার্চ ২০১৪, ১৮:১২
আগামী ২ এপ্রিল কচি-কাঁচার আসরের ৫৯তম জন্মদিন। ১৯৫৫ সালের ঐদিন দৈনিক ইত্তেফাকের পাতায় কচি-কাঁচার আসর প্রথম প্রকাশিত হয়। তোমরা শিগগির কচি-কাঁচার আসর সম্পর্কে মতামত, ভালোলাগা, মন্দলাগা এবং মনের অনুভূতিসহ পরামর্শ থাকলে লিখে পাঠাও। এগুলো আগামী ২ এপ্রিলের আসরে ছাপা হবে। অবশ্যই তোমাদের রঙিন ছবি পাঠাবে। লেখা পাঠাবার ঠিকানা বিভাগীয় সম্পাদক, কচি-কাঁচার আসর দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা