বন্ধু তুমি

আপডেট : ১১ মার্চ ২০১৪, ১৮:১৩
পথ দেখালে তুমি সবার দেশ ও জাতি জানে লাল সবুজের পতাকাটি তোমার স্বপ্ন মানে। তুমি হলে জাতির পিতা ধরলে জাতির হাল তুমি হলে মহানায়ক সাক্ষী মহাকাল। স্বাধীনতার শব্দ ফুলের এই তো বাংলাদেশ লাল সবুজে স্বপ্ন বুনন সুখ যে অনিমেষ। অনিবার্য সত্য এটি তুমি জাতির পিতা আমরা তোমার অনুসারী চিরকালের মিতা।