রাসেল তো সবখানে

আপডেট : ১১ মার্চ ২০১৪, ১৮:১৩
এই তো রাসেল, ওই তো রাসেল রাসেল তো সবখানে, রাসেল আছে নদীর ঢেউয়ে পাখির গানে গানে। রাসেল আছে গাছের সবুজে ফুল্ল ফুলে ফুলে, রাসেল হাসে ভোরের আলোয় তাথৈ দুলে দুলে। রাসেল খেলে বেড়ায় মাঠে প্রান্তরে প্রান্তরে, রাসেল আছে এই আমাদের অন্তরে অন্তরে। রাসেল আছে, রাসেল আছে ঘুম নেই তার চোখে, চোখের পানি দেয় মুছিয়ে যখন কাঁদি শোকে। রাসেল আছে, রাসেল নাচে দাওয়া, উঠোন জুড়ে গান গায় সে মনটি খুলে পাখির সুরে সুরে।