ভোরের আলোয় সূর্য যখন হাসে
শিউলি ঝরে সিক্ত শিশির ঘাসে
প্রজাপতির রঙিন পাখায় চড়ে
ছোট্ট সোনা রাসেল তখন আসে।
আকাশ গায়ে ঝলমলে চাঁদ ওঠে
হাজার নামের হাজার তারা ফোটে
তারায় তারায় ভাসিয়ে আলোর খেয়া
রাসেল যেন দূর গগনে ছোটে।
ছোট্ট সোনা রাসেল তুমি আছো
এদেশ ঘিরে থাকবে চিরকাল
থাকবে তুমি কথায় কাব্যে গানে
বাংলাদেশের সব মানুষের প্রাণে
তোমার জন্যে খুব সাহসে শিশু
বড় হয়ে ধরবে দেশের হাল।
ছোট বড় সব মানুষ এ ভবে
তোমায় মনে রাখবে চিরকাল।
