গাছের সবুজ আরও সবুজ
আজকে তোমার জন্মদিন,
গাছে গাছে আলোর নাচন
আজকে তোমার জন্মদিন,
মৃদুমন্দ বাতাস জানায়
আজকে তোমার জন্মদিন,
মিষ্টি সুরে পাখি জানায়
আজকে তোমার জন্মদিন,
প্রথম আলোর প্রথম খবর
আজকে তোমার জন্মদিন,
পাহাড়-নদী-সাগর জানায়
আজকে তোমার জন্মদিন,
বিশাল উদার আকাশ জানায়
আজকে তোমার জন্মদিন,
সবাই জানে বিশ্ব জানে
আজকে তোমার জন্মদিন,
তাইতো দেখি চারিদিকে
কর্মমুখর সুখের দিন,
একই তারে বলছে সবাই
বঙ্গবন্ধুর জন্মদিন
শুভ শুভ শুভ দিন
হাসি-খুশি চিরদিন।
