নাম তাঁর খোকা

আপডেট : ১১ মার্চ ২০১৪, ১৮:১৪
জাতির পিতা বঙ্গবন্ধু, নামটি তাঁর খোকা কাজে-কর্মে অসীম সাহস অটল-একরোখা। দুরন্ত সে ন্যায়ের পথিক, মগ্ন শুভ কাজে, খোকা নামের বঙ্গবন্ধু আছেন সবার মাঝে। দেশটা তাঁর অতি প্রিয়, প্রিয় মানুষজন— স্বাধীনতা নিয়ে তিনি ভাবেন সারাক্ষণ। নীতি কথায় নেই ভীরুতা, বন্দী যখন হন, বীরের মতো সাহস নিয়ে সত্য কথা ক’ন। দেখলো খোকা দেশের হাল, পাকসেনাদের হাতে, বজ্র বণ্ঠে আওয়াজ তুলে চললো সবার সাথে। অবশেষে যখন খোকা আনলো বিজয় মালা, ধন্য হলো দেশ ও জাতি, ঘুচলো সকল জ্বালা।