প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ১৮:১৫আপডেট : ১১ মার্চ ২০১৪, ১৮:১৫
লাল সবুজ পতাকা রক্তের
ষোল কোটি বাঙালি ভক্তের।
পতাকাটা বাতাসে ধমকায়
নেকড়েরা দেখে যে থমকায়।
পতাকাটা মনোবল যুদ্ধে
শত্রুরা দেশ ছাড়ে ক্রুদ্ধে।
পতাকাটা বিজয়ের নিশানা
ত্রিশলাখ শহীদের ঠিকানা।
পতাকায় মুজিবের নাম—
তাঁর ঠাঁই? হূদয়েতে ধাম।