জীববিজ্ঞান প্রথমপত্র
মোহাম্মদ আক্তার উজ জামান
প্রভাষক, উদ্ভিদ বিদ্যা
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা।
অধ্যায়-৬ : পুষ্পধারণ, ফল ও বীজ উত্পাদনের শারীরতত্ত্ব
শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথমপত্রের ৬ নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।
চিত্র:দিবালোকের দৈর্ঘ্য
প্রশ্ন: ক. ফটোপিরিয়ডিজম কাকে বলে?
প্রশ্ন:খ. বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ বলতে কী বুঝায়?
প্রশ্ন:গ. চিত্রে P.Q.R. চিহ্নিত পরিস্থিতি উদ্ভিদের উপর কী প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
প্রশ্ন:ঘ. মানব জীবনের জন্য চিত্রে উল্লিখিত পরিস্থিতি কতটুকু গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ কর।
উত্তর: ক. দিন ও রাতের তুলনামূলক দৈর্ঘ্যের প্রতি কোন উদ্ভিদের সাড়া দেয়ার প্রবণতাকে ফটোপিরিয়ডিজম বলে?
উত্তর: খ. কিছু কিছু জৈব রাসায়নিক পদার্থ আছে যা সামান্য পরিমাণে বিদ্যমান থেকেই উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এ পদার্থগুলো উদ্ভিদ দেহেই তৈরি হয়। উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে বলে এদের বলা হয় বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ। বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থগুলোকে বৃদ্ধি বর্ধক ও বৃদ্ধিরোধক এ দু’ভাগে ভাগ করা যায়।
উত্তর: গ. দিবালোকের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে সপুষ্পক উদ্ভিদকে তিনভাগে ভাগ করা যায়। যথা:
১. ছোট দিনের উদ্ভিদ।
২. বড় দিনের উদ্ভিদ।
৩. নিরপেক্ষ দিনের উদ্ভিদ।
উদ্দীপকে p চিহ্নিত পরিস্থিতিতে ছোট দিনের উদ্ভিদে ফুল ধরবে। শিম, ডালিয়া, তামাক ইত্যাদি ছোট দিনের উদ্ভিদ। ১০-১২ ঘন্টার ফটোপিরিয়ডে ৩০ দিনই ফুল প্রদান করে। ফটোপিরিয়ডিজম ১২.৫০ ঘন্টার বেশি হলে ফুল আসা বিলম্ব হয়। Q চিহ্নিত পরিস্থিতি নিরপেক্ষ দিনের উদ্ভিদে ফুল ধারণে কোন ব্যাঘাত সৃষ্টি করে না। প্রয়োজনীয় দৈহিক বৃদ্ধি হলেই ফুল ধরে। R চিহ্নিত পরিস্থিতি বড় দিনের উদ্ভিদে ফুল ধারণে ভূমিকা রাখে। দিনের দৈর্ঘ্য নির্দিষ্ট আলোক সীমা অপেক্ষা বেশি হলেই (১৪-১৮ ঘন্টা) এ জাতীয় উদ্ভিদে ফুল ধরবে। যেমন: লেটুস, ঝিঙা ইত্যাদি।
উত্তর: ঘ. বছরের সময় দিবা রাত্রির দৈর্ঘ্য সমান হয় না। সপুষ্পক উদ্ভিদে ফুল ধারণের উপর দিবারাত্রির যথেষ্ট প্রভাব রয়েছে। চিত্রের P, Q, R পরিস্থিতি বা ফটোপিরিয়ডিজম মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো:
১. ফটোপিরিয়ডিজম না থাকরে সব উদ্ভিদ ছোট দিনের অথবা বড় দিনের হতো। তাহলে আমরা বছরে মাত্র একটি ফসল পেতাম। ফলে ফসল সংরক্ষণে সমস্যা হতো। আবার বছরের কোন এক সময়ে বিশেষ ফসলের অভাব পরিলক্ষিত হতো।
২. ফটোপিরিয়ডিজমের কারণে বর্ষজীবী উদ্ভিদকে বছরে দুইবার এমনকি তিনবার পর্যন্ত চাষ করা সম্ভব।
৩. এ নীতি প্রয়োগ করে এক ঋতুর ফসল অন্য ঋতুতে উত্পন্ন ও বাজারজাত করে মৌসুম বহির্ভূত ফসল হিসেবে প্রচুর অর্থ উপার্জন করা যায়।
৪. প্রকৃতিতে ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ এবং নিরপেক্ষ দিনের উদ্ভিদ থাকায় আমরা বছরের সব সময়ই কোন না কোন ফসল, শাক-সবজি, ফলমূল ইত্যাদি পেয়ে থাকি।
৫. প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সুবিধাজনকভাবে ফসল উত্পাদন করে বন্যা, ঝড় ও তুষারপাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায়।
ব্যাংকিং ও বীমা
মো. কবির হোসেন (সুজন) প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। সামনে প্রার্ক নির্বাচনি পরীক্ষা। নিশ্চয়ই পড়ালেখা নিয়ে ব্যস্ত রয়েছ। তোমাদের সুবিধার্থে ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের দ্বিতীয় পত্রে ব্যাংকিং অংশে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান এবং কেন্দ্রীয় ব্যাংক অধ্যায় থেকে কিছু বহুনির্বাচনি প্রশ্ন তুলে ধরা হলো। তোমরা নিশ্চয় জানো বহু নির্বাচনি প্রশ্নে ৩ টি ভাগ রয়েছে। সাধারণ, বহুপদি এবং অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। সাধারণ বহু নির্বাচনি প্রশ্নের তুলনায় বহুপদি এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন একটু জটিল । তাই এই দুটি ভাগের প্রতি একটু বেশি নজর দিবে। প্রতিটি অধ্যায়ের শেষে বেশ কিছু বহু নির্বাচনি প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো দেখার পাশাপাশি প্রতিটি অধ্যায়ের ভিতর থেকে নিজেরা নিজেদের মত করে বহু নির্বাচনি প্রশ্ন তৈরী করে নিতে পার। তবেই ৪০ টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে।
১. কোনটি আধুনিক অর্থনীতির জীবনী
শক্তি ?
ক) ব্যাংক খ) অর্থ
গ) মূলধন ঘ) তরল সম্পদ
২. ব্যাংক কোন ধরণের প্রতিষ্ঠান ?
ক) আর্থিক প্রতিষ্ঠান
খ) চূড়ান্ত কারবারী প্রতিষ্ঠান
গ) শুধুমাত্র বিনিয়োগকারী প্রতিষ্ঠান
ঘ) শুধুমাত্র ঋণদারকারী প্রতিষ্ঠান
৩. Banco কোন দেশীয় শব্দ ?
ক) জার্মানী খ) ইটালীয়ান
গ) ইংরেজী ঘ) অস্ট্রীয়
৪. Banco শব্দের অর্থ ?
ক) নদী খ) পাহাড়
গ) ছোট টুল ঘ) বক্ররেখা
৫. Bankrupt শব্দের অর্থ কী ?
ক) ক্ষেতের আইল খ) তটরেখা
গ) দেউলিয়া ঘ) অদৃশ্য হওয়া
৬. One who is unable to pay his debts এর অর্থ কী ?
ক) ঋণ পরিশোধে সমর্থ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান
খ) ঋণ পরিশোধে অসমর্থ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান
গ) ঋণ পরিশোধ করে দেওয়া
ঘ) ঋণ পরিশোধের ইচ্ছা প্রকাশ
৭. কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কখন ঋণ পরিশোধের সামর্থ হারিয়ে ফেলে ?
ক) যখন সম্পদের তুলনায় দায়ের পরিমান বেশী হয় খ) যখন সম্পদের তুলনায় দায়ের পরিমান কম হয়
গ) যখন সম্পদ ও দায় সমান হয়
ঘ) যখন সম্পদ বেশী এবং দায় কম হয়।
৮. কোনটি ঘোষণার ফলে ব্যক্তি তার কতিপয় নাগরিক অধিকার হারিয়ে ফেলে ?
ক) ঋণ গ্রহীতা ঘোষনার ফলে
খ) ঋণ দাতা ঘোষণার ফলে
গ) দেউলিয়া ঘোষণার ফলে
ঘ) দেউলিয়ার মামলা চলাকালে
৯. বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য কোনটির প্রচলন ঘটে ?
ক) মুদ্রার খ) ব্যাংকের
গ) আর্থিক প্রতিষ্ঠানের
ঘ) বাণিজ্যিক প্রতিষ্ঠানের
১০. কোন সভ্যতায় শান্সী ব্যাংকের প্রচলন ঘটে?
ক) ব্যাবিলনীয় সভ্যতায়
খ) রোমান সভ্যতায়
গ) পারস্য সভ্যতায়
ঘ) চৈনিক সভ্যতায়
১১. কখন ব্যাবিলনীয় সভ্যতা ঘড়ে উঠে ?
ক) খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে খ) খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে গ) খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে
ঘ) খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে
১২. আধুনিক ব্যাংকের পূর্বসূরী হলো-
i. স্বর্ণকার ii. মহাজনiii. ব্যবসায়ী শ্রেণি
নিচের কোন টি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii
গ) i, ii ও iii ঘ) ii ও iii
১৩. অর্থ উত্তোলনের জন্য স্বর্ণকার শ্রেণি কোন রশিদ প্রচলণ করেন ?
ক) উত্তোলন চিঠা খ) জমা রশিদ গ) ব্যাংক নোট ঘ) চেক
১৪. কত শতকে ব্যবসায়ী শ্রেণি ক্রয়-বিক্রয় ব্যবসা ছেড়ে দিয়ে ধার ও অর্থের ব্যবসা শুরম্ন করে ?
ক) একাদশ ও দ্বাদশ শতকে
খ) দ্বাদশ ও ত্রয়োদশ শতকে
গ) একাদশ শতকে ঘ) দ্বাদশ শতকে
১৫. চক্রবৃদ্ধি হার শুরু হয় কোন সম্প্রদায়ের সময় ?
ক) স্বর্ণকার খ) মহাজন
গ) ব্যবসায়ী ঘ)স্বর্ণকার ও ব্যবসায়ী
১৬. কত সাল থেকে বেসরকারী ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান করা হয় ?
ক) ১৯৮২ খ) ১৯৮৩ গ) ১৯৮৪ ঘ) ১৯৮৫
১৭. যিনি ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করেন তাকে বলা হয়-
i. ব্যাংকিং ii. ব্যাংকার iii. ব্যাংক
নিচের কোন টি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii গ) i, ii ও iii ঘ) ii
১৮. ব্যাংক যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের বিবেচনায় আসে-
i. বাংকের আয়ুষ্কাল ii. শাখার সংখ্যা iii. তালিকাভূক্তি
নিচের কোন টি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii
গ) i, ii ও iii ঘ) ii
১৯. কোনটি ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলি ?
ক) শেয়ার ও সিকিউরিটি ক্রয়-বিক্রয়
খ) আইনগত তথ্য সরবরাহ
গ) বুলিটিন প্রকাশ ঘ) অর্থ স্থানান্তর
২০. নীতি হলো-
i. কার্যের সাধারণ নির্দেশনা
ii. কার্যের সুনিদিষ্ঠ নিয়মiii প্রতিষ্ঠিত সত্য
নিচের কোন টি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii
গ) i, ii ও iii ঘ) ii
উত্তর ১. ক, ২.ক, ৩.খ, ৪.ক, ৫.গ, ৬.খ. ৭.ক, ৮.গ, ৯.ক, ১০.ঘ, ১১.ক, ১২.গ, ১৩.ক, ১৪.ক, ১৫,খ, ১৬.খ,১৭.ঘ,১৮.গ,১৯.ক,২০.গ,
