আসুসের ম্যাক্সিমাস-৬ ফর্মুলা মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। আরওজি সিরিজের মাদারবোর্ডটি মূলত হাই-এন্ড গেমার ও গ্রাফিক্স প্রফেশনালদের জন্য বেশি উপযোগী। ইন্টেল জেড-৮৭ চিপসেটের এই মাদারবোর্ডটি ইন্টেল ১১৫০ সকেটের ৪র্থ প্রজন্মের কোর প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে সুপ্রিম এফএক্স-৪ অডিও, বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর, এনভিডিয়া এসএলআই, পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট প্রভৃতি ফিচার। মূল্য ৩২,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।
