গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২০:১৬
একই সাথে জামা ও পায়জামার সম্মিলন ঘটিয়ে তৈরি বিশেষ এক ধরনের আরামদায়ক জাম্পস্যুটকে কেতাবী ভাষায় ডাকা হয় ‘ওয়ানসি’ নামে। আর এই ‘ওয়ানসি’র সবচেয়ে বড় সংস্করণটি বানিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ‘কনিন বাই ডিজাইন’ নামের যুক্তরাজ্য ভিত্তিক একটি পোশাক ব্র্যান্ড। শীতের সময়ের আদর্শ ঘুমপোশাক হিসেবে তৈরি করা ‘ওয়ানসি’র সবচেয়ে বড় এই সংস্করণটি ছিল ৩৩.০৭ ফুট লম্বা এবং ১১.৭৮ ফুট চওড়া। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় এই ‘ওয়ানসি’টির ওজনও ছিল রেকর্ড ২৪.৫২ কেজি।