সংবাদ কণিকা

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২০:৪২
মেক্সিকোর উপকূলে ভূমিকম্প মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৮। তবে এতে তাত্ক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রবিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ওয়াসাকা রাজ্যের সান্তিয়াগো পিনোতেপা নাসিওনালের ৪২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। —এএফপি মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড সংযুক্ত আরব আমিরাতের এক আদালত মাদক পাচারের দায়ে পাকিস্তানের এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার গালফ নিউজের খবরে বলা হয়, ঐ পাকিস্তানী চার কেজি হেরোইন পাচারের দায়ে গত মে মাসে গ্রেফতার হয়। তার নামের আদ্যক্ষর ডব্লিউ, এ। পুলিশ ক্লায়েন্ট সেজে তার কাছ থেকে মাদক কেনার অভিনয় করে তাকে গ্রেফতার করে। ৩০ বছর বয়সী এ পাকিস্তানীকে রবিবার মৃত্যুদণ্ড দেয়া হয়। —এএফপি সিরিয়ান সিটিজেন জার্নালিস্ট সিরিয়ায় সরকার এবং বিদ্রোহীদের সাথে সংঘাত শুরু হবার পর থেকে সংবাদের একটি প্রধান উত্স ছিল সেখানকার সিটিজেন জার্নালিস্ট বা নাগরিক সাংবাদিকেরা। কোন নির্দিষ্ট গণমাধ্যমের হয়ে নয়, কিন্তু নিজ উদ্যোগে এই নাগরিক সাংবাদিকেরা বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করে ইন্টারনেটের মাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন। তারা অনেকেই নির্যাতিত হয়েছেন এবং নিহতও হয়েছেন। তবে এখনো সিরিয়ার সংবাদের একটি মূল উত্স হচ্ছেন এই নাগরিক সাংবাদিকরাই। —বিবিসি