তরুণ নির্মাতা হিসেবে শুভব্রত সরকার বেশ সুনাম কুড়িয়েছেন তার মিউজিক ভিডিও দিয়ে। এ যাবত্ তার প্রায় দুই ডজন এক্সক্লুসিভ মিউজিক ভিডিওর কারণে এখন অনেক শিল্পী গান রেকর্ডিংয়ের আগেই তার সাথে বসছেন মিউজিক ভিডিওর থিম নিয়ে। এগুলোকে নিজের কাজের সাফল্য হিসেবেই আখ্যা দেন তিনি। সর্বশেষ শুভব্রতর পরিচালনায় রিলিজ হয়েছে তানভীর শাহিনের নতুন মিউজিক ভিডিও ‘মনের ঘর’।
তবে শুভব্রত নিজের প্রডাকশন হাউজ ‘সিনেআর্ট’-এর ব্যানারে এ বছর নতুন ঘোষণা নিয়েই আসছেন। তা হলো এ বছরই তারা চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করবেন। শুভব্রতর কথায়, ‘মিউজিক ভিডিওতে আমরা নতুন ডাইমেনশন তৈরি করেছি। তাই চলচ্চিত্র নির্মাণে সময় নিয়েছি। কারণ আমাদের কাছ থেকে এখন দর্শকদের চাহিদা ও প্রত্যাশা অনেকখানি। এ কারণেই আমরা চলচ্চিত্র নিয়ে দর্শকদের একই ভাবে সারপ্রাইজ দিতে চাই। আর এ বছরই এই নতুন ঘোষণা নিয়ে আসব।’
