ব্রিটিশ কাউন্সিলের সামিটে তালার উত্তরণ শ্রেষ্ঠ

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২১
রিজিওনাল এসিভারস সামিটে উত্তরণের এ্যাকটিভ সিটিজেন টীম প্রথম স্থান অধিকার করেছে। উত্তরণের পাঠক ফোরামের এক ঝাঁক সফল সামাজিক উদ্যোগ গ্রহণকারী তরুণদের নিয়ে গত ৮ মার্চ খুলনাস্থ হোটেল সিটি ইন-এ ব্রিটিশ কাউন্সিল আয়োজন করে এ্যাকটিভ সিটিজেন রিজিওনাল এসিভারস সামিট। দিনব্যাপী এ সম্মেলনের আওতায় ১৫টি স্টলের মাধ্যমে বাস্তবায়নকৃত সামাজিক উদ্যোগসমূহ তুলে ধরা হয়। সফলতা ও সামাজিক উন্নয়নে অবদান রাখাসহ আরও নানা বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ করে ব্রিটিশ কাউন্সিল সেরা তিনটি উদ্যোগকে ১ম, ২য় ও ৩য় ঘোষণা করে। যেখানে প্রথম স্থান অধিকার করে উত্তরণের সহায়তায় বাস্তবায়িত দলিত স্কুল শিরোনামের উদ্যোগটি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, নর্দান বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ ড. আনোয়ারুল করিম, খুলনা চেম্বার অফ কমার্সের ভাইচ প্রেসিডেন্ট ওমর ফারুক মিঠু, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. মিজানুর রহমান এবং উত্তরণের সেপটি প্রকল্পের সমন্বয়কারী আব্দুল খালেক প্রমুখ।