জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব, সাদেক সিদ্দিকী মঙ্গলবার গণসংযোগ ও পথসভা করেছেন। আগামী ২৯ মার্চ অনুষ্টিতব্য টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনে সাদেক সিদ্দিকী বাইসাইকেল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি মঙ্গলবার সখীপুর ও বাসাইল উপজেলার বেশ কিছু এলাকায় গণসংযোগ করেন। তিনি দু’টি উপজেলাকে সমভাবে গুরুত্ব দিয়ে প্রচারণা ও পথসভা করেন। বাসাইলের সদর, ঝসীহাটি, সখীপুরের বহেড়াতৈল, কাকড়াজান, দাড়িয়াপুর, গজারিয়া, যাদবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় বক্তব্য রাখেন। এসময় আবুল আল-আসাদ, এমএ রহিম বিএসসি, খন্দকার ছানোয়ার হোসেন, আইয়ুব পাঠান, ফিরোজ আলম, ঝান্ডা চাকলাদার, আখি মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
