ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের উপ নির্বাচন আজ । অন্যদিকে আগামী ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন। দুই নির্বাচন কাছাকাছি হওয়ায় এই নির্বাচনে আলাদা মাত্রা যুক্ত হয়েছে। তাই নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রতিদিন ঘটছে সংঘাত সংঘর্ষ। গত ১০ অক্টোবর সন্ত্রাসীদের হাতে খুন হয় যুবদল নেতা। অপরদিকে আওয়ামীলীগের অভিযোগ তাদের নেতা বুড়ো মেম্বর কে বিএনপির অস্ত্রধারী সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। এমনিভাবে এই সন্ত্রাস প্রবন এলাকায় প্রতিদিন বাড়ছে অভিযোগের পাহাড়। নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির দুই শিবিরের দুইজন প্রার্থী মাঠে রয়েছে। একদিকে সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের স্ত্রী পারুলা খাতুন। অপরদিকে আওয়ামী লীগ নেতা ছাবদার হোসেন। নির্বাচনকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
