হোমনায় জয় পরাজয়ের হিসাব মিলাচ্ছেন ভোটাররা

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২৫
আগামী ১৫ মার্চ হোমনা উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে সর্বত্র বিরাজ করছে উত্সবের আমেজ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচারণার মাত্রাও ততই বেগবান হয়ে উঠছে। প্রার্থী ও তাদের কর্মীরা দিন-রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে জয়-পরাজয়ের হিসাব মিলাচ্ছেন ভোটাররা। ভোটারা এবার প্রার্থীদের কর্মপ্রেরণা, ন্যায়-নিষ্ঠা, সত্ ও যোগ্যতা দেখেই সঠিক প্রার্থীকে বেছে নেয়ার চিন্তা-ভাবনা শুরু করেছেন। চেয়ারম্যান পদে-আওয়ামী লীগ সমর্থিত অধ্যক্ষ আঃ মজিদ পত্নী রেহানা বেগম (দোয়াত-কলম), বিএনপির সেক্রেটারী অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা (মোটর সাইকেল), স্বতন্ত্র চলমান চেয়ারম্যান জহিরুল হক (আনারস), স্বতন্ত্র হাজী রুস্তম আলম স্বপন (কাপ-পিরিচ), আওয়ামী লীগের বিদ্রোহী মো. শহীদউল্লাহ (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে-আওয়ামী লীগ সমর্থিত ফজলুল হক মোল্লা (টিউবওয়েল), বিএনপির মাজেদুল ইসলাম জীবন (চশমা), আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুজ্জামান টিপু (টিয়া পাখি), স্বতন্ত্র নজরুল ইসলাম (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালী বেগম (কলস), আওয়ামী লীগ সমর্থিত শাহিনূর আক্তার (হাঁস), স্বতন্ত্র মিনারা ভাষানি সরকার (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।