এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ৭জন। ৩ প্রার্থী সমান তালে লড়ছেন। বিদ্রোহী ২ প্রার্থীও পিছিয়ে নেই। তারা হলেন আবুল বারাকাত দুলাল (কাপ-পিরিচ) স্বতন্ত্র। আ.লীগের অ্যাডভোকেট নূরুল আমিন রাজু (চিংড়ি মাছ)। বিএনপি’র সৈয়দ মোহাম্মদ শামছুল আলম (ঘোড়া প্রতীক)। বিদ্রোহী প্রার্থী সংকটে আ.লীগ- বিএনপি উভয় দল ও জোটের ভরাডুবির কারণ হতে পারে। আ’লীগের তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ জেলার প্রভাবশালী বেশকিছু নেতার ইন্ধনে উপজেলার দ্বিধা বিভক্ত নেতৃত্বের একটি অংশ আশরাফউদ্দিন রাজন রাজুকে (দোয়াত-কলম) সমর্থন দিচ্ছে। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
