ইমেইলের মাধ্যমে বিভিন্ন সময়ে রিমাইন্ডার পাওয়ার সুবিধা নিয়ে একটি সেবার নাম রিমাইন্ডার বাবা। এই সার্ভিসটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এতে ইমেইল রিমাইন্ডার প্রদানে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। যার অর্থ, আপনি যত খুশি ইমেইল রিমান্ডার যোগ করতে পারবেন এতে। আপনার ইমেইল থেকে সময় উল্লেখ করে ইমেইল পাঠালেই ওই নির্দিষ্ট সময়ে আপনাকে রিমাইন্ডার পাঠিয়ে দেবে এই সার্ভিস। যেমন, আপনি হয়ত আগামীকাল সকাল দশটায় কোনো ইমেইল রিমাইন্ডার পেতে চান। সে ক্ষেত্রে মূল বিষয়টি ইমেইলের বডিতে লিখে সেটি tomorrow10am@ reminderbaba.com ঠিকানায় পাঠিয়ে দিলেই আপনি যথাসময়ে রিমাইন্ডার পেয়ে যাবেন। এটি ব্যবহার করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কিংবা প্রতি সপ্তাহে বা প্রতি মাসেও রিমাইন্ডার সেট করে নিতে পারেন। রিমাইন্ডার বাবা ওয়েবসাইটের ঠিকানা www.reminderbaba.com।
