টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পকলার ডিজির শ্রদ্ধা

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:৩২
বাংলাদেশ শিল্পকলা একডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সোমবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একডেমীর সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর মহাপরিচালক টুঙ্গিপাড়া শিল্পকলা একাডেমী পরিদর্শন করেন।