সুস্থ জাতি গড়তে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা ভূমিকা রাখবে -তথ্যমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:০৭
রাজনৈতিক বাধা সত্ত্বেও দেশে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমেছে এবং গড় আয়ু বেড়েছে। সুস্থ জাতি গড়তে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা বিশেষ ভূমিকা রাখবে বলে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে উন্নয়ন সংগঠন এমিনেন্স আয়োজিত ‘রাইটিং অ্যাবাউট হেলথ ঃ হ্যান্ড বুক ফর জার্নালিস্ট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, টিকাদান কর্মসূচিতে পৃথিবীতে বাংলাদেশের অর্জন যুগান্তকারী। কিন্তু গণমাধ্যমে এ অর্জনগুলো তেমনভাবে উঠে আসছে না। অনুষ্ঠানে ড. মো. শামীম হায়দার তালুকদার-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস এইড বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (অফিস অব পপুলেশন, হেলথ, নিউট্রেশন এ্যান্ড এডুকেশন) গ্রেগরি জে এ্যাডামস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জামাল হোসেন, এমিনেন্সের কো-অর্ডিনেটর উম্মে সালমা, সুস্মিতা খান প্রমুখ।