আজকের অনুষ্ঠান

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:১০
মহাকাল নাট্য সম্প্রদায়: রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন আশ্রয়ে ‘নিশিমন-বিসর্জন’ শীর্ষক প্রযোজনা মঞ্চায়ন। সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমির পরিক্ষণ হল। বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ : ‘কর্মক্ষেত্রের দুর্যোগ-দুর্ঘটনা: নারীর অন্তহীন শোকগাঁথা ও অনিশ্চিত যাত্রা’ শীর্ষক আলোচনা সভা। বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব মিলনায়তন, ঢাকা। নাট্যধারা: রামায়ন অবলম্বনে অলোক বসুর নাটক এবং দেবাশীষ ঘোষের নির্দেশিত ‘এবং অশ্বমেধ যজ্ঞ’ নাটকের মঞ্চায়ন। সন্ধ্যা ৭টা। শিল্প কলা একাডেমির স্টুডিও থিয়েটার হল।