স্মার্ট প্রিমিয়ার লিগ (এসপিএল) জিতলো ডেল। গত সোমবার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে অনুষ্ঠিত ফাইনালে দলটি ৬৫ রানে এইচপি দলকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। টসে জিতে ওপেনার খায়রুলের ৩৯ বলে তোলা ৯৯ রানে ১৯৯ রান তোলে। জবাবে তানভীরের ২৩ বলে করা ৬৪ রানের পরও এইচপি দুই ওভার থাকতে ১৩৪ রানে অলআউট হয়ে যায়।
এইচপি দলের তানভীর ২১০ রান এবং আট উইকেট শিকারের সুবাদে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন।
উল্লেখ্য, ৩ মার্চ শুরু হয়। এতে আটটি দল- এইচপি, স্যামসাং, ডেল, তোশিবা, গিগাবাইট, টুইনমস, রিকো ও অ্যাভিরা অংশ নেয়। ডাক, টেলিকম এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিনোদনধর্মী লিগটির উদ্যোক্তা স্মার্ট টেকনোলজিস-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, এইচপি বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভুঁইয়া এবং ডেল বাংলাদেশ-এর কর্মকর্তা আতিকুর রহমানসহ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির
