রানার গ্রুপ স্বাধীনতা দিবস টেনিসে গতকাল পুরুষ এককে অমল রায় ৬-১, ৬-০ গেমে আওয়াল হোসেনকে, দীপু লাল ৬-৪, ৬-৪ গেমে নিরঞ্জন রামকে, হানিফ মুন্না ৭-৬, ৫-৭, ৬-৩ গেমে কাউসার আলীকে, বিপ্লব রাম ৬-৩, ৬-৩ গেমে বশির গাজীকে, জামি ৬-০, ৬-০ গেমে আবরারকে, রুস্তম আলী ৬-১, ৬-১ গেমে গুলজার লালকে, আখতার হোসেন ৬-২, ৬-৩ গেমে বাধন শরিফকে, চান্নু লাল ৭-৫, ৪-৬, ৬-৪ জাকির হোসেনকে, মুনির হোসেন ৬-০, ৬-০ গেমে ইমদাদুল হককে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছে।
মহিলা এককে শারমিন আলম সারদা ৬-৩, ৬-৪ গেমে জারা আলমকে, আফরানা ইসলাম প্রিতি ৬-০, ৬-৩ গেমে পপি আক্তারকে, সুমা খানম ৬-০, ৬-৩ গেমে শামালাকে হারিয়েছে দ্বিতীয় রাউন্ডে উঠে। অন্য দিকে আন্তঃক্লাব দ্বৈতে গুলশান ইয়ুথ ক্লাব ২-০ ম্যাচে ঝালকাঠি টেনিস ক্লাবকে এবং আমাজান ক্লাব ২-১ ম্যাচে নওগাঁ টেনিস ক্লাবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
