কুকুরকে বিয়ার খাওয়ানোর মজা....

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২৩:০৩
সাধারণত কেউ চিড়িয়াখানায় গেলে পশুদের খাবার খাওয়াতে পছন্দ করেন। অনেকে খাওয়ানও। তাতে বরং পশুরা আনন্দই পান। কিন্তু তাই বলে যেখানে সেখানে পশুদের ধরে খাবার খাওয়ানোটা কী শোভনীয়! তাও আবার বিয়ার! নিউইয়র্কের দুই জন কলেজ ছাত্র সেই কাজটিই করেছে। নিউইয়র্কের রোচেস্টার থেকে ১৭ মাইল দূরে ব্রোকপোর্ট কলেজের দুইজন ছাত্র একটি কালো কুকুরকে রাস্তা থেকে ধরে আনে। ওই দিন ক্যাম্পাসে একটি পার্টি ছিল। ছাত্ররা কুকুরটিকে ধরে নিয়ে একটি গ্রামে যায়। সেখানে একটি খাঁচার মধ্যে আটকে রাখে। এরপর তারা কুকুরটিকে জোর করে বিয়ার খাওয়ায়। বিষয়টি জানার পর তাদের গ্রেফতার করা হয়। ২৯০ বছর বয়সী ওই ছাত্রদের কারাগারে পাঠানো হয়েছে। কুকুরটি নির্যাতন করার অভিযোগে তাদের কারাদণ্ড হতে পারে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।-এপি