কসবা উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ৮ মার্চ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘অগ্রগতির মূলকথা, নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, জেন্ডার বিষয়ক মেলা উদ্বোধন, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনী বেগম জালাল সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ প্রমুখ।
