সিলেটে নারী দিবসে সাংস্কৃতিক আয়োজন

আপডেট : ১২ মার্চ ২০১৪, ১৮:৩০
নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সুদীর্ঘ সংগ্রামে আন্তর্জাতিক নারী দিবস একটি তাত্পর্যপূর্ণ দিন। দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বব্যাপী নারীদের অধিকার আদায়ের বিষয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এ দিবসটি উদযাপন যথেষ্ট গুরুত্ব বহন করার লক্ষ্যে গত মার্চে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় এক আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিচালনায় ছিলেন হিমাংসু বিশ্বাস, নীলাঞ্জনা দাস জুঁই ও বিপুল শর্মার নৃত্যপরিচালনায় বেশ কয়েকটি নৃত্য পরিবেশন করে শিল্পকলার শিক্ষার্থীরা। পরে একক সংগীত পরিবেশন করে মরিয়ম বেগম সুরমা, কাকলী দত্ত মুন্নী ও মিনাকী দেব। অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন জেলা প্রশাসন সিলেট, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জয়িতা চক্রবর্তী।