‘নারীর সমতাভিত্তিক উন্নয়নে চাই সুশাসন ও কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ টিআইবির এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ৮ মার্চ সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে টিআইবির সহায়তায় এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান এর আয়োজন করা হয়। বিকাল ৪টায় সনাকের নেতৃত্বে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এসে আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইয়েস সদস্য মো. শিপার আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি প্রকৌ. মো. রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে ঢাকা থিয়েটার আর্ট ইউনিটের পরিবেশনায়, এস এম সোলায়মানের রচনা এবং রোকেয়া রফিক বেবীর নির্দেশনায় নাটক ‘আমেনা সুন্দরী’ প্রদর্শন করা হয়।
