দশেদশ : পলাশ

আপডেট : ১২ মার্চ ২০১৪, ১৮:৩৫
ব্যান্ডের নাম পিএনএফ; মানে পলাশ অ্যান্ড ফ্রেন্ডস। আর ব্যান্ড সদস্যদের সম্পর্কটাকেও এই এফএনএফের সুতোয় বাঁধা যায়, মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। গত বছর ডিজিটাল আকারে প্রকাশ করল তাদের প্রথম অ্যালবাম ‘আওয়াজ’। এরইমধ্যে প্রকাশ করা হয়েছে তার একটি গানের মিউজিক ভিডিও। এবং আরও দুইটির মিউজিক ভিডিওর কাজ চলছে। অল্প কয়েক দিনেই পূর্ণাঙ্গ অ্যালবামের সিডি আকারে বাজারে বের হবে। এবার ব্যান্ডটির ভোকাল পলাশ হাজির হয়েছেন আমাদের দশে দশে। অল্প ক’দিনেই নিজের মেধা এবং গায়কীর ভিন্নতায় যিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের পোক্ত অবস্থান তৈরি করেছেন। জানিয়েছেন তার ভালোলাগা-মন্দলাগা, পছন্দ-অপছন্দসহ আরও অনেক কিছু। অনুলিপি করেছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সবসময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার মা মিসেস আঞ্জুমান আরা সিদ্দিক। আমার মূল অনুপ্রেরণার জায়গায় তিনি রয়েছেন। ২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  যে গান গাইতে পারে তাকে দিয়ে খুুব সহজে কোনো খারাপ কাজ হয় না।  আমি অনেক ঘুরতে পছন্দ করি। আর ঘোরাঘুরি মানেই মনের বিস্তৃত ঘটার সুযোগ। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  হঠাত্ করেই রেগে যাই, আবার হঠাত্ করেই রাগ দমে যায়।  অতিরিক্ত রাত জাগার অভ্যাসটি পাল্টাতে চাই।  বেশি খাওয়ার অভ্যাসটি বদলাতে চাই। ৪ জন প্রিয় গায়ক ও গায়িকা যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—  আইয়ুব বাচ্চু, যার গান শুনে বড় হয়েছি।  এ আর রহমান, আমার অলটাইম ফেবারিট।  মাইকেল জ্যাকসন, মুগ্ধ করে।  ওয়ারফেজের সঞ্জয় ভাই, অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। ৫ জন প্রিয় সংগীত পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  এ আর রহমান  বাপ্পা মজুমদার  আইয়ুব বাচ্চু  হাবিব  প্রিতম ৬টি প্রিয় চলচ্চিত্র—  গডজিলা  ব্যাটম্যান রিটার্ন  হঠাত্ বৃষ্টি  চায়না গেট  টাইটানিক  অটোগ্রাফ ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  দার্জিলিং  নেপাল  নীলগিরি  আমার গ্রামের বাড়ি রংপুর  পুরান ঢাকা  কক্সবাজার  বান্দরবান ৮টি প্রিয় খাবার—  গরুর মাংস ভুনা  ডিম ভর্তা  ইলিশ ভর্তা  আম্মার হাতের যেকোনো খাবার  বউয়ের হাতে ফিন্নি  খিচুড়ি  কখনও কখনও চাইনিজ  চাউমিন ৯ জন পছন্দের লেখক—  চিনুয়া আচেবে  হুমায়ূন আহমেদ  সমরেশ মজুমদার  শীর্ষেন্দু মজুমদার  সুনীল গঙ্গোপাধ্যায়  মুহাম্মদ জাফর ইকবাল  ইমদাদুল হক মিলন  শেক্সপিয়র  বুদ্ধদেব গুহ ১০টি প্রিয় গান  সেই তুমি  মনে পড়ে  মা  টোকাই  এক্ষুণি নামবে বৃষ্টি  আর্থ সং  লিভিং ফর টুমোরো  গানস অ্যান্ড রোজেসেস  হোটেল ক্যালিফোর্নিয়া  রাইট হেয়ার ওয়েটিং।