জন্মদিন

প্রাণ রায়

আপডেট : ১২ মার্চ ২০১৪, ১৮:৩৫
ছোটপর্দার দর্শকদের নজরে তিনি প্রথম পড়েছিলেন ‘রঙের মানুষ’ নাটকে তার অভিনয়ের মধ্য দিয়ে। ‘দুবলা’ চরিত্রে তার সহজ-সরল অভিনয় আলাদা একটা সাড়া ফেলেছিল ছোটপর্দার দর্শকদের মাঝে। আর সেই থেকেই পরিচিতি ও জনপ্রিয়তার পথে পা রাখা সম্ভাবনাময় এক অভিনেতার নাম প্রাণ রায়। দুবলা চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেলেও প্রাণ রায়ের অভিনয়ের ভিত্তিটা মূলত গড়ে উঠেছিল মঞ্চ নাটকে। দেশ নাটকের হয়ে একাধিক মঞ্চ-সফল প্রযোজনায় কাজ করা এই অভিনেতা আলোচিত হয়েছেন জনপ্রিয় মেগাসিরিয়াল ‘রমিজের আয়না’র নাম ভূমিকায় অভিনয়ের সুবাদেও। এ ছাড়া সাম্প্রতিক সময়ে তিনি নতুন করে দর্শকনন্দিত হয়েছেন ‘বেঙ্গল চেয়ার’ ও ‘সিটিসেল’-এর জন্য করা তার দুইটি ব্যতিক্রমী বিজ্ঞাপনচিত্রের কারণেও। আগামী ১৪ মার্চ ছোটপর্দার এই তারকা অভিনেতার জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’ পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ১৪ মার্চ :আমির খান, সঞ্জয় খান্না। ১৫ মার্চ :আলিরাজ। ১৬ মার্চ :ওয়াহিদুল হক ১৭ মার্চ :নরেশ ভূঁইয়া, শ্বেতা বচ্চন। ১৮ মার্চ :ব্রুস উইলিস