সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
হাইওয়ে
আলিয়া ভাট অভিনীত ‘হাইওয়ে’ সিনেমা মুক্তির পরপরই চলে এসেছে সাফল্যের চূড়ায়। সব কিছু ছাপিয়ে প্রশংসিত হয়েছে আলিয়া ভাটের অভিনয়। ইমতিয়াজ আলী পরিচালিত ছবির সাফল্য এবং অভিনয় দুই দিক দিয়েই এগিয়ে আছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত আলিয়া ভাট। মুক্তির আগে থেকেই ছবিটি ব্লকবাস্টার হিটের সম্ভাবনার দ্বারে ছিল।
থ্রি ডেইজ টু কিল
সিআই-এর এজেন্টের কাজের বাইরে সুখের সংসার। প্রতিদিন সুন্দর একটি রুটিন মাফিক জীবন যাপন করেন তিনি। হঠাত্ একদিন জানতে পারলেন তার মেয়ে ড্রাগ অ্যাডিকশনের শিকার। এরপর থেকে এই ড্রাগ চক্র বন্ধ করতে সোচ্চার হন সিআইএ এজন্ট। এভাবেই নানা ধরনের অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে দিয়ে এগিয়ে চলে সিনেমার গল্প।
বলিউড টপচার্ট
গুন্ডে
রণবীর সিং, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া
হাইওয়ে
রণদ্বীপ হুদা, আলিয়া ভাট
হাসি তো ফাসি
সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া
হার্টলেস
ওম পুরি, আরিয়ানা আয়াম
জয় হো
সালমান খান, ডেইজি শাহ
হলিউড টপচার্ট
নন স্টপ
লিয়াম নেসন, জুলিয়ান মোর
সন অব গড
ডিয়াগো মরগাডো, আমবার রোজ
দ্য ল্যাগো মুভি
ক্রিস্টোফার মিলার, এলিজাবেথ ব্ল্যাংক
থ্রি ডেইজ টু কিল
কেভিন ও হ্যালি স্টেনফিল্ড
দ্য মোমেন্টস ম্যান
জর্জ ক্লুনি, ম্যাট ডেমন
