প্রতি বছরেই হলিউডে বিভিন্নভাবে জরিপের মাধ্যমে জানা যায় কোন শিল্পী ওই বছরে কত টাকা আয় করেছেন। এবার সেই আয়ের তালিকার শীর্ষে নাম এসেছে টেইলর সুইফটের। সংগীতাঙ্গন থেকে অ্যালবাম বিক্রি, গান ডাউনলোড, ভিডিও, ট্যুর, স্টেজ শোসহ সংগীতের বিভিন্ন মাধ্যমে ৩৯.৭ মিলিয়ন ডলার আয় করেছেন মার্কিন এই সংগীত তারকা। আর নাম লিখিয়েছেন বছরে সর্বাধিক আয়ের তালিকার শীর্ষে। এই ‘টপ মানি মেকার’ শিরোনামে জরিপটি প্রকাশ করে বিলবোর্ড ম্যাগাজিন। এই আয়ের সেরা দশের মধ্যে আরও রয়েছেন ৩২.৯ মিলিয়ন ডলার আয় করে কেনি চেজনি, ৩১.৫ মিলিয়ন ডলার আয় করে জাস্টিন টিম্বারলেক, ২৯.৪ মিলিয়ন ডলার আয় করে বন জোভি, ২৬.২ মিলিয়ন ডলার আয় করে রোলিং স্টোন, ২৪.৪ মিলিয়ন ডলার আয় করে বিয়ন্স, ২২.৩ মিলিয়ন ডলার আয় করে ম্যারুন, ২২.১ মিলিয়ন ডলার লুক ব্রায়ান, ২ মিলিয়ন ডলার আয় করে পিঙ্ক এবং ১৯ মিলিয় ডলার আয় করেন ফ্লিটউড ম্যাক।
