একটি করে গান রিলিজ দেব :আনিসা

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২০:২৫
আনিসা তার নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। এরই মধ্যে বেশ ক’জন শিল্পীর সাথে তিনি দ্বৈত গান করেছেন। সর্বশেষ প্রতীক হাসানের সাথে নতুন গান গাইলেন। এ ছাড়া তরুণ ভিডিও নির্মাতা এলানের নির্দেশনায় তার নতুন মিউজিক ভিডিও রিলিজ দিয়েছেন। বৈশাখে বাজারে নতুন গান আসছে তার। নতুন গান প্রসঙ্গে আনিসা বলেন, ‘আসলে আমি একটু ধীর গতিতেই এগোতে চাই। নিজে এখন বেছে বেছে গান করছি। ইচ্ছে আছে প্লে-ব্যাকে ব্যস্ত হওয়ার। এরই ভেতরে বেশ কটি প্লে-ব্যাকে কাজ করেছি। আর নতুন অ্যালবামের ব্যাপারে বলব, এখন একটি করে গান ও তার ভিডিও রিলিজ দেব। পরবর্তীতে গোটা অ্যালবাম বাজারে ছাড়ব।’ আসছে বৈশাখে তার নতুন গান রিলিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।