জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে ‘জাপানিজ ফিল্ম ডে’

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২০:২৬
জাপান দূতাবাসের আয়োজনে আগামী ১৫ মার্চ বাংলাদেশ জাতীয় জাদঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘জাপানিজ ফিল্ম ডে ২০১৪’ এবং এ প্রদর্শনী সকলের জন্য উম্মুক্ত থাকবে। সকাল ১০টায় প্রদর্শিত হবে অ্যানিমেশন চলচ্চিত্র ‘ব্রেভ স্টোরি’, দুপুর ১২টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে ডকুমেন্টারি চলচ্চিত্র ‘অ্যা মেসেজ ফ্রম রিভার্স’, বেলা ২টায় প্রদর্শিত হবে নাটক ‘অলওয়েজ :সানসেট অন থার্ড স্ট্রিট’, বিকাল ৪টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে কমেডি চলচ্চিত্র ‘ওয়াটার বয়েজ’।