গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদ্যুত্ ও জ্বালানি খাতের লেনদেন বেড়েছে। একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে এ খাতের লেনদেন হয়েছে ৯৬ কোটি ৭৩ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে দুইমাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হলেও গতকাল বুধবার সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ২৮৯টি কোমপানির ৭ কোটি ৩২ লাখ ৫ হাজার ৭৪৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৫০ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ৬৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১১৪ কোটি ৬৫ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬০ দশমিক ৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৬৮১ দশমিক ৭৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩.৪৫ পয়েন্ট বেড়ে ১০১৫ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো পদ্মা অয়েল, বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, অলিম্পিক লিঃ, বিএসসিসিএল, গ্রামীণফোন, সিঙ্গার বিডি, যমুনা অয়েল ও লাফার্জ সুরমা সিমেন্ট ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো শমরিতা হাসপাতাল, হাক্কানী পাল্প, এপেক্স স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক্স, রিপাবলিক ইন্সুঃ, মুন্নু সিরামিক্স, আনলিমা ইয়ার্ন, ইস্টার্ন ইন্সুঃ, ৭ম আইসিবি ও বীচ হ্যাচারী।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো ব্র্যাক ব্যাংক, ইউসিবিএল, ইবিএল, মাইডাস ফাইন্যান্স, ইবিএল এনআরবি মি. ফা., প্রাইম ফাইন্যান্স, এনভয় টেক্সটাইল, নর্দান ইন্সুঃ, মিথুন নিটিং ও এবি ব্যাংক।
