যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় আস্থা নেই ইসরাইলিদের

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২০:৪০
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনায় বিশ্বাস রাখে না দুই-তৃতীয়াংশ ইসরাইলি। গত মঙ্গলবার প্রকাশিত এক জনমত জরিপ থেকে এ তথ্য বের হয়ে আসে। দেশ দুইটির মধ্যকার আলোচনায় অচলাবস্থার মধ্যে এ জরিপ প্রকাশ করা হল। —খবর সিনহুয়ার। ইসরাইল ডেমোক্রেসি ইন্সটিটিউট ও তেল আবিব বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে জরিপটি পরিচালনা করা হয়। এই জরিপে ইহুদি ও আরব নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়। দেশটির শতকরা ৬৬ ভাগ ইহুদি ও ৫৩ ভাগ আরব বিশ্বাস করেন না, ইসরাইলের নিরাপত্তা বাহিনী ভবিষ্যতে কোন চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্দেশ্য নিয়ে মতভেদ রয়েছে দেশটির জনগণের মাঝে। শতকরা ৬০ ভাগ জনগণ বিশ্বাস করেন, কেরি তার নিজস্ব স্বার্থেই একটি কাঠামো সংক্রান্ত চুক্তিতে পৌঁছাতে চান।