সংবাদ কণিকা

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২০:৪০
সবচেয়ে বড় উড়োজাহাজ সম্প্রতি যুক্তরাজ্যে ৩০০ ফিট দৈর্ঘের বিশ্বের সবচেয়ে বড় প্লেন ‘দ্য এয়ারল্যান্ডার’ প্রদর্শন করেছেন নির্মাতারা। নির্মাতাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ। হিলিয়াম গ্যাস ভর্তি জেপলিনের মতো বিশাল আকৃতির এয়ারল্যান্ডার আনুষ্ঠানিকভাবে আকাশে উড়বে ২০১৫ সালের শুরুতে। উড়োজাহাজটি তৈরিতে অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এটি তৈরি করা হয়েছে ইংল্যান্ডে। —রয়টার্স ক্যানসারের বিরুদ্ধে ভাইরাস শুনতে অদ্ভুত লাগলেও সত্যি, ক্যানসারে আক্রান্ত টিউমার সেল বা ক্যন্সারের কোষ ধ্বংস করবে ভাইরাস। এটা কতটা কার্যকর সেটা নিয়েই কাজ করছেন জার্মান বিজ্ঞানীরা। তাদেরই একজন জানিয়েছেন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের এই নতুন তথ্য। তারা একটি ‘অনকোলাইটিস্ট মিজেলস ভ্যাকসিন’ আবিষ্কারের চেষ্টা করছেন। —ডয়েচে ভেলে বৃদ্ধদের আলাদা কারাগার বাডেন-ভ্যুর্টেমব্যার্গের সংগেন শহরে শুধু প্রবীণদের জন্যই আলাদা একটি জেলখানা রয়েছে। বয়স্কদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ, মাত্রাধিক খাঁটুনির কাজ না দেয়া, বিশেষ চিকিত্সার ব্যবস্থা করা ইত্যাদি চাহিদার দিকে লক্ষ্য রাখা হয় সেখানে। এছাড়া বৃদ্ধরা অল্পবয়সী বন্দিদের কিছুটা ভীতির চোখে দেখে। এ কারণেও তাদের আলাদা রাখার প্রয়োজন বলে মনে করেন কর্তৃপক্ষ। —ডয়েচে ভেলে