সিলেটের গোলাপগঞ্জে তেল কূপ খনন এপ্রিলে শুরু

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২০:৫৬
সিলেটের গোলাপগঞ্জে তেল কূপ খনন কাজ শুরু হচ্ছে আগামী মাসে। কৈলাশটিলা গ্যাসফিল্ডের নতুন আবিষ্কৃত এই কূপে খনন শেষে সফল উত্পাদন পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি গোলাপগঞ্জের তেল কূপের উন্নয়ন কাজ পরিদর্শনে যান সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। কৈলাশটিলা গ্যাসফিল্ড এমএসটি প্ল্যান্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হারুনুর রশীদ মোল্লা এসময় মন্ত্রীকে জানান, ইতিমধ্যে রিগ ফাউন্ডেশনের কাজ সম্পন্ন হয়েছে। বাপেক্স বর্তমানে ফেঞ্চুগঞ্জে খনন কাজ করছে। চলতি মাসেই সেখানকার খনন কাজ সম্পন্ন হবে। আগামী মাসে রিগ গোলাপগঞ্জের নতুন কূপে বসানো হবে। এছাড়া রাস্তা নির্মাণ, মেশিনারী স্থাপনসহ প্রাথমিক পর্যায়ের উন্নয়ন কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এপ্রিলের প্রথম দিকে ৭নং কূপের খনন কাজ শুরু হবে বলে তিনি মন্ত্রীকে অবহিত করেন।