বগুড়ার শেরপুরে দুই স্কুলপড়ুয়া শিশু কুড়িয়ে পাওয়া পলিথিনে মোড়ানো ককটেল দিয়ে খেলা করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে ঐ দুই শিশু ও একজন মহিলা আহত হয়েছে। এদের মধ্যে রবিউল ইসলাম নামে এক শিশুর বাম হাতের বৃদ্ধাঙ্গুল উড়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর শিশু মীম (৫) ও গৃহবধূ সালমাকে (৪৫) স্থানীয় স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় আরও ৯টি ককটেল উদ্ধার করেছে।
